মূল অংশে যান
CRAFT HARBOUR
CRAFT HARBOUR

পরিচিতি

হাতে বানানো, আপনার কথা ভেবেই।

CRAFT HARBOUR একটি ছোট স্টুডিও — ঢাকার বুয়েট ক্যাম্পাস থেকে। কাগজ, চিঠি, স্ক্র্যাপবুক আর উপহার, সব একেকটা হাতে বানানো।

আমরা পাইকারি জিনিস কিনে সেল করি না। প্রতিটা অর্ডার আলাদা — কে পাবে, কী উপলক্ষ, কী পছন্দ, সেগুলো জেনে তারপর বানানো শুরু। তাই একই জিনিস দুইবার হয় না, আর একটা জিনিস বানাতে সময়ও লাগে।

ভালো উপহার মানে দামি উপহার না। এমন কিছু, যেটা মানুষটা নিজের জন্য কিনতে পারে কিন্তু কেনে না — সেটাই ঠিক। এই বিশ্বাস থেকেই CRAFT HARBOUR।

প্রক্রিয়া

অর্ডার থেকে ডেলিভারি

  1. ০১

    মেসেজ

    Facebook-এ কী চান, কার জন্য, কবে দরকার — লিখুন।

  2. ০২

    বাজেট বা ডিজাইন

    বাজেট ঠিক করে দিলে ডিজাইন আমাদের হাতে; ডিজাইন চুজ করলে দাম ফিক্সড। দর-কষাকষি নেই।

  3. ০৩

    অ্যাডভান্স

    আংশিক অ্যাডভান্স দিলে অর্ডার কনফার্ম। অ্যাডভান্স ছাড়া অর্ডার নেওয়া হয় না।

  4. ০৪

    তৈরি ও ডেলিভারি

    হাতে বানিয়ে, সময়মতো পাঠানো হয়। ডেডলাইন থাকলে শুরুতেই বলুন।

সময়

  • সাধারণ অর্ডার: কমপক্ষে ৭–১০ দিন, অনেক সময় আরও বেশি।
  • স্ক্র্যাপবুক অ্যালবাম: ছোট ১৫ দিন, মাঝারি/বড় ২৫–৩০ দিন।
  • ডায়েরি: সাধারণত ১২–১৫ দিন।
  • আর্জেন্ট অর্ডার হলে আগে জিজ্ঞেস করুন — সব সময় সম্ভব নাও হতে পারে।

শর্ত

  • কনফার্ম হওয়ার পর অর্ডার ক্যান্সেল বা রিফান্ড হয় না।
  • আমাদের কারণে ডেলিভারি না দিতে পারলে সম্পূর্ণ রিফান্ড।
  • কাস্টমাইজড জিনিস বলে অন্য কারও কাছে বিক্রি করা যায় না — তাই শর্তগুলো কড়া।

দাম, স্টক বা ডেলিভারি জানতে সরাসরি মেসেজ করুন — ওয়েবসাইটে অর্ডার নেওয়া হয় না।

শুরু করুন

আপনার গল্পটা কী?

জন্মদিন, বিয়ে, ভ্রমণ, নাকি শুধুই একটা ছোট্ট চিঠি — বলুন, বানিয়ে দেব।